
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৩ টি লাইব্রেরিতে গুরুত্বপূর্ণ ২০ টি করে বই বিতরণ করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এসব বই বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন।
আলোচনা পর্বে বই পড়া সম্পর্কে মূল বক্তব্য রাখেন কবি,লেখক ও গবেষক আহমদ সিরাজ। এছাড়াও বক্তবয় রাখেন প্রধান শিক্ষক সুলেমান আলী, ধীরেন্দ্র কুমার সিংহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।