
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নামকরণ পঞ্চজন্য ।
প্রতি বছরের ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের আনবিটেন ক্লাব ও মণিপুরী ললিতকলা একাডেমির যৌথ উদ্যোগে আনবিটেন ক্লাব সভাপতি রানা রঞ্জন সিংহের সভাপতিত্বে ও সজিব সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ডি.এম. সাদিক আল শাফিন

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবে আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু,স্থানীয় ইউপি সদস্য রামকৃষ্ণ চাট্রাজ্জ্বী, মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ প্রমুখ।
অনুষ্টানে বক্তব্য রাখেন মণিপুরী ললিতকলা একাডেমি গবেষণা কর্মকর্তা প্রবাস চন্দ্র সিংহ, আনবিটেন ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও কমলগঞ্জ রিপোর্টার্স'র সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ।

আলোচনা সভা শেষে আনবিটেন ক্লাব এর মণিপুরী শিশু শিল্পীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান “পাঞ্চজন্য” অনুষ্ঠিত হয়। এতে নৃত্য, গান, শ্রী কৃষ্ণের আবির্ভাব নাটক প্রদর্শন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।