
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রবাসী ঐক্য পরিষদ গকুলনগরের এক দরিদ্র মহিলার জন্য ঢেউটিন দিয়ে ঘর সংস্কারের মানবিক সহায়তা দিয়েছেন।
অনুষ্ঠানে এলাকার প্রবীণ মুরব্বি ও তরুণ সমাজ উপস্থিত ছিলেন।
৬নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী ও সমাজসেবক তাজুদুল ইসলাম পুতুল প্রবাসীদের উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এলাকার অসহায় মানুষ হাসছে।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।