
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওর এলাকায় দেশীয় প্রজাতির মৎস্যসম্পদ সংরক্ষণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।
মঙ্গলবার (১২ মে) উপজেলার দর্শনা এলাকার হাকালুকি হাওরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। উপজেলা মৎস্য অফিস, বড়লেখার তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নিষিদ্ধ চায়না জাল ও ম্যাজিক জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ জাল প্রকাশ্যে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অবৈধ চায়না জাল ও ম্যাজিক জালের কারণে হাওরের ছোট মাছ ও বিভিন্ন দেশীয় প্রজাতি হুমকির মুখে পড়ছে। তাই মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানকালে স্থানীয় জেলেদের সচেতন করা হয় এবং দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বলেন, ‘দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। হাওরের পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।