
মৌলভীবাজারের কমলগঞ্জে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর পক্ষ থেকে রোজাদার ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ স্থানীয় মাদরাসা, এতিমখানা ও হাসপাতালে এই ইফতার বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদের সৌজন্যে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য মো. দুরুদ আহমেদ।

ইফতার বিতরণকালে ছাত্রনেতা রোমান আহমেদ ছাড়াও উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল এবং বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ জানান, রমজানে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।